সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা

বিয়ানীবাজার প্রতিনিধি :

বিয়ানীবাজার প্রতিনিধি :

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির নেতা ও পরিচিত মুখ জনাব, আব্দুল কাদির (৪৩) গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিয়ানীবাজার উপজেলার জলডুপ গ্রামের  বাসিন্দা আব্দুল কাদির দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তার এনজিওগ্রাম পরীক্ষায় হৃদপিণ্ডের রক্তনালীতে গুরুতর জটিলতা ধরা পড়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদপিণ্ডে একাধিক ব্লক রয়েছে এবং জরুরি ভিত্তিতে ওপেন হার্ট (বাইপাস) সার্জারি প্রয়োজন।

 

জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

আব্দুল কাদির বিয়ানীবাজার উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি ব্যাক্তি জীবনে  বিয়ানীবাজার উপজেলা শাখার, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সহ সভাপতি  ও বিয়ানীবাজার এর বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠনে যুক্ত রয়েছেন বলেও জানা যায় ।

 

তার শারীরিক অবস্থার অবনতিতে পরিবার, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

আব্দুল কাদিরের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।