প্রবাসে বাঙালির শেকড়ের টান: আমিরাতে বিএলসি’র “বৈশাখী আড্ডা” অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম সংগঠন, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ (BLC) – এর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে


![]()




১৯ এপ্রিল, রবিবার বিকাল ৩ ঘটিকায় আজমানের রাহাত সুইটস রেস্টুরেন্টে এই বিশেষ “বৈশাখী আড্ডা”অনুষ্ঠিত হয়।
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে লালন ও বিকাশের লক্ষ্যে বিএলসি টিম এই ঘরোয়া মিলনমেলার আয়োজন করে। লাল-সাদা বাসন্তী সাজে সজ্জিত হয়ে ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন, যা বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের আমেজ তৈরি করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সভাপতি লাবন্য আদিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে দেশীয় সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে নতুন বছরকে বরণ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।



