বড়লেখায় ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা বিএনপি’র নেতা মো. জয়নাল আবেদীনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তাঁর মানহানি এবং কুরুচিপূর্ণ ও বিতর্কিত পোস্ট ছড়িয়ে একটি মহল সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কোনো ধরনের সঠিক তথ্য, প্রমাণ কিংবা সত্যতা যাচাই ছাড়াই এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ ও প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্টরা তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে বলেছেন, জয়নাল আবেদীন অতীতেও মানুষের ভালোবাসায় ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও সসম্মানে থাকবেন। যারা সত্যের অপলাপ ঘটিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের এ ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বড়লেখা উপজেলার সকল নাগরিক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যেকোনো তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করুন এবং এ ধরনের কোনো অপপ্রচারে কান দেবেন না বা বিভ্রান্ত হবেন না। এ ধরনের অপপ্রচারকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

