কলবাখানীতে গভীর নলকূপ উদ্বোধন
মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কলবাখানী এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অর্থায়নে স্থাপিত গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রায়হোসেন কলবাখানী জামে মসজিদ এলাকায় গভীর নলকূপটির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে সিসিক প্রশাসক রোকেয়া কলবাখানী মসজিদ ও কাজীটুলার রিয়াজ উল্লাহ ওয়াকফ এস্টেট জামে মসজিদ পরিদর্শন করেন।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের আয় সীমিত। তারপরও পুরো নগরীতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কার্যক্রমে আরও গতি আনতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
তিনি নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নলকূপ উদ্বোধন ও মসজিদ পরিদর্শনকালে রোকেয়া কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাশুক আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন আলতা মিয়া, সালেহ আহমদ খসরু, আসাআদুল ইসলাম, আব্দুল মুকিত চৌধুরী, আলাউদ্দিন মিয়া, টিপু সুলতান, লখন মিয়া, জাকির হুসেন, শামিম আহমদ, শাকিল আহমদ খান, রায়হোসেন কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নওফল আহমদ, এলাকার মুরব্বি মাশরুর চৌধুরী শওকত, বশিরুল হক, আব্দুল মান্নান, দিলু মিয়া কামরান, সাজিদ আলী, নুরুল ইসলাম, মানিক মাহমুদ, মাহমুদ আলী নাজমুল, কবির জুনু, খলিলুর রহমান বক্স, বাবুল আব্দুল, গনি, মুন্না, রায়হান আহমদ এবং মসজিদের মুয়াজ্জিন হাফিজ হাবিবুর রহমান।

