ডেস্ক নিউজ :
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি ম্যাটকো গ্রুপের প্রতিনিধি মো. শফিকুর রহমান কিরনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি অন্যতম।
উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধান এবং বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এই বৈঠক বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

