ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

মুমিন আহমদ মারুফ :

মুমিন আহমদ মারুফ :

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, বৃহস্পতিবার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এমপি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন।

 

তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য এই সফরে গেছেন।

 

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

 

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধকালীন সময়ে তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইন্তেকালের পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাঁকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

 

জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পীকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরে আসবেন।