আন্দোলনে আহত যুবদল নেতা ও সমাজকর্মী বাবেলের সফল অপারেশন, সুস্থতা কামনায় দোয়া
মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৬আন্দোলনে আহত যুবদল নেতা ও সমাজকর্মী বাবেলের সফল অপারেশন, সুস্থতা কামনায় দোয়া

সিলেটের আনোয়ার হাসপাতালে বিয়ানীবাজার মানবসেবা সংস্থার সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের সদস্য এবং পঞ্চখন্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ তাফাদার বাবেলের টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মিছিলে লাঠিচার্জের আঘাতে গুরুতর জখম হন আব্দুস সামাদ তাফাদার বাবেল। পরবর্তীতে সেই আঘাতপ্রাপ্ত স্থানটি ধীরে ধীরে টিউমারে রূপান্তর হয়। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর এই সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
এদিকে তাঁর অপারেশনের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁরা বাবেলের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ তাফাদার বাবেল তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য বিয়ানীবাজারবাসী, দেশবাসী এবং সকল রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
এদিকে বিয়ানীবাজার মানবসেবা সংস্থা ও পঞ্চখন্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে মহান আল্লাহ তাআলার দরবারে বাবেল ভাইয়ের দ্রুত ও পরিপূর্ণ আরোগ্য কামনা করেছেন এবং দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

