অভিনন্দনের জোয়ারে ভাসছেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বার্তা বয়ে এনেছে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সেলিম আউয়ালের ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’-এ মনোনয়ন। এ অর্জনে বিভিন্ন মহলের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সাংবাদিক ও ছাত্র মুমিন আহমদ মারুফ।
এক শুভেচ্ছা বার্তায় মুমিন আহমদ মারুফ বলেন,
“সেলিম আউয়াল ভাইয়ের এই সম্মাননা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি দীর্ঘদিন ধরে গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় যে অসামান্য অবদান রেখে চলেছেন, এই স্বীকৃতি তারই যথাযথ মূল্যায়ন। তার এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, সেলিম আউয়ালের মতো গুণী মানুষেরা সমাজ ও সংস্কৃতির জন্য দিকনির্দেশনা হয়ে থাকেন। ভবিষ্যতেও তিনি তার কর্মের মাধ্যমে দেশ ও জাতির জন্য আরও অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় মনোনীত করেছে। শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে।
সেলিম আউয়ালের এ অর্জনে সিলেটজুড়ে বইছে আনন্দের


