প্রবাসীদের মেধা কাজে লাগাতে এনআরবি তালিকা প্রণয়ন উদ্যোগ, বাহরাইনে নিবন্ধনের আহ্বান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিল্প ও প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশীদের মেধা ও দক্ষতা কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে বিদেশে কর্মরত স্বনামধন্য অনিবাসী বাংলাদেশী (এনআরবি) বিজ্ঞানী, বিশেষজ্ঞ পেশাজীবী, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষাবিদ, শিল্পপতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরির কাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তালিকায় অন্তর্ভুক্ত করা হবে প্রবাসীদের নাম, বর্তমান কর্মস্থল, বিশেষজ্ঞতার ক্ষেত্র, যোগাযোগের ঠিকানা, ইমেইলসহ প্রয়োজনীয় তথ্যাদি। এর মাধ্যমে দেশের উন্নয়নমূলক বিভিন্ন খাতে প্রবাসীদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ দূতাবাস, বাহরাইন এ উদ্যোগের অংশ হিসেবে সেখানে অবস্থানরত স্বনামধন্য প্রবাসী বাংলাদেশীদের তালিকাভুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আগ্রহীদের নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।

গুগল ফরমের লিংক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd2eTJGPxKFGC9jYtaBiJ3SIgwj7-wDbYFRQ6RsObvzxI787A/viewform⁠�

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।