সেনাবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৫ জুন ২০২৬: বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হি. ই. মি. কিম জি-জুন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, আধুনিক সামরিক প্রযুক্তি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।