সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এবং লাফার্জ বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ আটক করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী পণ্যগুলো জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।