সিলেটে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে।

 

শনিবার (৪ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়—বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, এয়ার রাইফেল, আঙ্গুর ও মদ আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বারকি নৌকাও জব্দ করা হয়।

 

আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

 

আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।