জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

{“source_type”:”vicut”,”data”:{“client_key”:”aw889s25wozf8s7e”,”source_type”:”vicut”,”source_platform”:”mobile_2″,”appVersion”:”18.2.0″,”enterFrom”:”cover”,”os”:”android”,”product”:”vicut”,”editType”:”image_edit”,”region”:”BD”,”picture_id”:”5MM1XSUA-6M1J-TWIO-6N5A-GSHARN1SPJ80″,”pictureId”:”5MM1XSUA-6M1J-TWIO-6N5A-GSHARN1SPJ80″,”capability_name”:”capcut_photo_editor”},”tiktok_developers_3p_anchor_params”:”{“client_key”:”aw889s25wozf8s7e”,”source_type”:”vicut”,”source_platform”:”mobile_2″,”appVersion”:”18.2.0″,”enterFrom”:”cover”,”os”:”android”,”product”:”vicut”,”editType”:”image_edit”,”region”:”BD”,”picture_id”:”5MM1XSUA-6M1J-TWIO-6N5A-GSHARN1SPJ80″,”pictureId”:”5MM1XSUA-6M1J-TWIO-6N5A-GSHARN1SPJ80″,”capability_name”:”capcut_photo_editor”}”}

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের দক্ষতা, সততা ও আন্তরিকতার ওপরই এ কর্মসূচির সফলতা নির্ভর করে।

বুধবার (২৪ জুন) নগরভবনের সভাকক্ষে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম, মাঠপর্যায়ের কর্মী, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের নির্ধারিত দিনে নির্ধারিত বয়সী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া জুমার খুতবায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে মুসল্লিদের সচেতন করতে নগরীর মসজিদগুলোর ইমামদের প্রতিও আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে সিটি কর্পোরেশন ইতোমধ্যে সফলতার পরিচয় দিয়েছে, যার পেছনে নগরবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, ইউনিসেফ বাংলাদেশের সিলেট অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা ফজলে এলাহী, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল এবং ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি হাবীব আহমদ শিহাব।

সভায় সিসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, মেরিস্টোপস ক্লিনিক, নগর স্বাস্থ্য কেন্দ্র, সীমান্তিক সিলেট, সুখের হাসি, এসএসকেএস, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা প্রতিরোধে দেশে বছরে দুবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।