প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে, বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
মরদেহটি গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ নজরুল ইসলাম।
সরকারের পক্ষ থেকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#Excellence24 #এক্সেলেন্স২৪ #UAE #Probashi #BreakingNews

