ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক একাডেমিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট—‘A Triple I’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

মঙ্গলবার অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তবে সময়ের চাহিদা অনুযায়ী মূল্যবোধভিত্তিক শিক্ষার সঙ্গে আধুনিক একাডেমিক শিক্ষার আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে সেনাবাহিনী প্রধান এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় প্রণীত ‘A Triple I’ ধারণার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’-এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে ‘A Triple I’-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকাতেও একই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগকে দেশের শিক্ষা খাতে সেনাবাহিনীর আরেকটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

জনপ্রিয় সংবাদ

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি আবু মিরনের লড়াই

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশ : ০৭:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬