আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির প্রার্থী কাইয়ুম

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ড. এম. এ কাইয়ুম।

ঢাকার কদমতলী থানা এক হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ড. এম. এ কাইয়ুম।

বুধবার (১৭ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন।

কাইয়ুমের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাইয়ুম ২০১৫ সালের কদমতলীর এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে এম এ কাইয়ুম বলেন, বিগত স্বৈরাচারী সরকার অসংখ্য গায়েবি মামলা দিয়েছিল। গত তিন দিনে সার্চ দিয়ে আরও দুটি মামলা বের হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় মনোনয়ন পত্র জমার সঙ্গে মামলার বর্ণনাসহ কাগজপত্র দিতে হবে। এজন্য গায়েবি মামলা হওয়া সত্ত্বেও আদালতে এসে জামিন চেয়েছিলাম। আদালত জামিন মঞ্জুর করেছেন।