সিলেটে আসক’র মানবিক উদ্যোগ: হুইলচেয়ার বিতরণ ও নবদম্পতিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যতিক্রমী আয়োজন,সমাজে ইতিবাচক বার্তা

সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উদ্যোগে অসহায় ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ, নবদম্পতিকে সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টায় নগরীর আলমপুরস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসকের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিব আল মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারজান খান। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আসক’র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, জহিরুল ইসলাম, মো. মামুন রশীদ, গোলজার আহমেদ হেলাল এবং এম এ ওয়াদুদ আল মামুন,  অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা সহ আরও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসক মানুষের কল্যাণে কাজ করছে এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ। অতিথিরা নিজ হাতে এসব হুইলচেয়ার তুলে দেন। এছাড়া নবদম্পতিদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রকিব আল মাহমুদ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আসকের মূল লক্ষ্য।