রূপগঞ্জ থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সবজেল হোসেন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম।।
রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাতে ইউএনও নবনিযুক্ত ওসি-কে ফুলের দিয়ে বরণ করে নেন। এ সময় ইউএনও নবযোগদানকৃত ওসি-কে অভিনন্দন জানিয়ে রূপগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের জানমাল রক্ষা, মাদক ও অপরাধ দমনে প্রশাসন ও পুলিশের সমন্বিতভাবে কাজ করা জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবনিযুক্ত ওসির নেতৃত্বে রূপগঞ্জ থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
এ সময় নবযোগদানকৃত ওসি তাঁর দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



















