২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি জিয়াউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও পিবিআই এর এসপি রুহুল কবীর খানকে প্রথম, নেত্রকোনা জেলার এসপি আবু সায়েমকে দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডিএমপির এসপি নাসের রিকাবদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জানানো হয় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা ছাড়াও সভায় মোট ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ব্যাচের সদস্যরা পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং অধীনস্থসহ পুলিশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।