কাজিটুলায় প্রবীণ সমাজসেবক জাহিদ বখতের ইন্তেকাল

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট নগরীর কাজিটুলা এলাকার ‘লালবাগ’ মক্তবগলি’র বাসিন্দা মরহুম মোহাম্মদ বখত লাল মিয়া সাহেবের ষষ্ঠ পুত্র, প্রবীণ সমাজসেবক ও তাবলিগ জামাতের মুরব্বী জনাব জাহিদ বখত গত ৬ জুলাই ২০২৬ (সোমবার) বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

 

মরহুম জাহিদ বখত ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ, বিনয়ী ও পরোপকারী ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং এলাকার একজন সম্মানিত মুরব্বী হিসেবে সুপরিচিত ছিলেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে।

 

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

মরহুমের নামাজে জানাজা ৭ জুলাই (মঙ্গলবার) বাদ জোহর কাজিটুলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

 

এলাকাবাসী মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন।