ইউএই-তে প্রবাসীদের কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রসেসিং, লেবার সাপ্লাই ও টাইপিং সেন্টার ঘিরে এক প্রবাসী ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় ৩৬ লক্ষ টাকা (BDT) আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ভিসা লাগিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় থেকে অর্থ নেওয়া হয়। পরবর্তীতে অনেকের ভিসা বাতিল হয়ে যায় বা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির শিকার হন।

লেবার সাপ্লাইয়ের কাজে যুক্ত শ্রমিকদের বেতন পরিশোধ না করা এবং টাকা চাইলে ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগীদের একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক রয়েছে সে বর্তমানে আউট পাস নিয়ে দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রবাসী তার খোঁজে পুরস্কার ঘোষণার পোস্ট দিচ্ছেন বলেও জানা গেছে।

এছাড়া অনলাইন পোস্টে ইউরোপ পাঠানো, ভিসা প্রসেসিং এবং রেমিট্যান্স হুন্ডি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে  এখনো  মামলা দায়ের হয়নি। ভুক্তভোগীরা শিগগিরই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

 

কমিউনিটির নেতূবূন্দরা জানান, বিষয়টি বর্তমানে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে জমা দেওয়া হবে। প্রবাসে অবস্থানরত প্রায় কয়েক  লক্ষ বাংলাদেশী এইমূহতে ভিসা জটিলতায় আতংকে রয়েছেন,  এই দেশের আইন অমান্য করে এভাবেই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে। এদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

 

ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।