আরব আমিরাতে মৌলভীবাজার স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত, ফুটবল কমিটি গঠন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

 আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজারবাসীর অন্যতম সংগঠন “মৌলভীবাজার স্পোর্টিং ক্লাব”-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে ২০২৬ বুধবার আজমানের কুলাউড়া হাউসে আয়োজিত এ সভায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ফুটবল পরিচালনা কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং হুমায়ুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আব্দুল মতিন, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল মজিদ, তারা মিয়া বাকুল, মিজান উদ্দিন ইসমাইলসহ আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত শতাধিক প্রবাসী নেতৃবৃন্দ। এছাড়াও মৌলভীবাজার জেলার প্রায় ৫০ জন ফুটবল খেলোয়াড় সভায় অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ, টিম পরিচালনা পরিষদ ও মিডিয়া সেল গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, আব্দুল করিম সিআইপি, আব্দুল লতিফ, আব্দুল মতিন, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল মজিদ, তারা মিয়া বাকুল, মিজান উদ্দিন ইসমাইল, জাকির হোসেন হাফিজ ও সবুর আহমেদ।

টিম পরিচালনা পরিষদে স্থান পেয়েছেন আলিম উদ্দিন, নজরুল ইসলাম লিটন তালুকদার, জালাল উদ্দিন মন্তর, মনিরুল ইসলাম, এম এ মুকিত, কারী আবু রুকিয়ান, রুজেল তরফদার, নাহিদুজ্জামান নাসির, হুমায়ুন রশিদ, আব্দুর রউফ সুয়েল, রিপন মজুমদার, মোফাজ্জল করিম সেবু, মুতাহের হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন লুকমান, আখতারুজ্জামান মিটু ও আশরাফ চৌধুরী।

এছাড়া মিডিয়া সেলে দায়িত্ব পেয়েছেন ইছমত আলী, মোহাম্মদ আহমেদ সায়েফ, ইমদাদুল হাসান নাসির ও জাহেদ হাসান বাবলু।

সভায় বক্তারা বলেন, “মৌলভীবাজার স্পোর্টিং ক্লাব”-কে সংযুক্ত আরব আমিরাতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ টিম হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি ভবিষ্যতে আমিরাতের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রবাসী দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়া ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।