ঢাকায় নির্বাচিত স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালু হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
ঢাকা, ০৯ এপ্রিল ২০২৬: শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন সমন্বিত ক্লাস (ব্লেন্ডেড লার্নিং) চালু করা হবে।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এই ব্যবস্থা শহরের যানজট হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। নতুন পদ্ধতির আওতায় সপ্তাহে ছয় দিন ক্লাস হবে, যেখানে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থাকবেন, এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবেন, কিন্তু শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করবেন। এটি বাধ্যতামূলক নয়; যে প্রতিষ্ঠান সক্ষম, তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করবে।
প্রেস ব্রিফিংয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও উপস্থিত ছিলেন।

