খিলক্ষেতের ৪৩ ও ৪৮ নম্বর ওয়ার্ডে এস এম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে খিলক্ষেত থানাধীন ৪৩ ও ৪৮ নম্বর ওয়ার্ডে আজ বৃহস্পতিবার ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।
গণসংযোগকালে এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি দল বা প্রার্থীর জন্য নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দলের বার্তা পৌঁছে দেন।
এ সময় খিলক্ষেতের ৪৩ ও ৪৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন।

