ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার, বিজয় কেউ ঠেকাতে পারবে না: মজিবুর রহমান

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী ও গাজীপুর-১ আসনের নেতা মেয়র মজিবুর রহমান। তিনি বলেন, “এবার মানুষ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

বুধবার গাজীপুরের কাশিমপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
মেয়র মজিবুর রহমান আরও বলেন, “এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত বিজয় ছিনিয়ে আনবে এবং ধানের শীষকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।”

তিনি দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গাজীপুর-১ আসনে বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি ঐক্যবদ্ধ। “এই ঐক্য দেখেই মানুষ বলতে শুরু করেছে—ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না,” বলেন তিনি।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, “আমাদের প্রার্থী মেয়র মজিবুর রহমান একজন সৎ ও জনবান্ধব মানুষ। তিনি জনমানুষের রাজনীতি করেন। অতীতে কালিয়াকৈরের মেয়র হিসেবে তিনি বারবার নির্বাচিত হয়ে জনগণের সেবায় কাজ করেছেন।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচনে তাকে বিজয়ী করতে পারলে গাজীপুর-১ আসনের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

সমাবেশে নেতৃবৃন্দ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।