রফিকুল ইসলাম রফিকের ছেলে নিবিরের মৃত্যুতে দিপু ভূঁইয়ার গভীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের ছেলে নিবিরের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রোববার (১১ জানুয়ারি) এক শোকবার্তায় দিপু বলেন, নিবিরের এই অকাল প্রয়াণে রফিকুল ইসলাম রফিক ও তার পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি মরহুম নিবিরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা যেন মরহুম নিবিরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই শোক সহ্য করার শক্তি তার পিতা রফিকুল ইসলাম রফিকসহ পরিবারের সকল সদস্যকে দান করেন।’ একই সঙ্গে এই কঠিন সময়ে রফিকুল ইসলাম রফিক ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন দিপু।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নিবির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ইন্তেকাল করেন।

নিবিরের অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা রফিকুল ইসলাম রফিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।