নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে তারাব পৌরসভার অডিটোরিয়ামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর রহমান মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়ার হোসেন প্রধান, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান মীর, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম প্রধান, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইব্রাহিম মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম, এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে আজীবন সংগ্রামের স্মৃতিচারণ করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।