বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজউদ্দীন, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, “নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশনায় আমরা আজ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করেছি। তাঁর আত্মার শান্তি ও জান্নাত লাভের জন্য দোয়া করা হয়েছে।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ১০টি কুরআন খতম, দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।

