“ধানের শীষ” প্রতীক পেলেন দিপু ভূইয়া : কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ও রূপগঞ্জ বিএনপিকে

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর “ধানের শীষ” প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার প্রতি। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে। পাশাপাশি গভীর শ্রদ্ধা স্মরণ করছি গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। রূপগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার জন্যও ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাদের বিশ্বাস ও প্রত্যাশার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দিপু ভূঁইয়ার এই ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।