চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ক্যাম্প পুলিশ কর্তৃক ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার ll গ্রেফতার ০১ নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩ মোঃ তারিকুর রহমান : চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ সফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারী রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের আশানন্দপুর গ্রামের মৃত মহসিন আলীর পুকুর পাড় থেকে আসামী মোঃ রেন্টু হোসেন (৩০), পিতা-মৃত মাহাতাব উদ্দিন, সাং-আসানন্দপুর, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। SHARES আরও পড়ুন নারায়ণগঞ্জ-৪ আসনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় রূপগঞ্জে জলসিড়িতে ফ্ল্যাট সিলগালা